Free Web Templates Website Templates Web Design

 

কলেজের ইতিহাস

সাতক্ষীরা জেলার সদরউপজেলাধীন ঝাউডাঙ্গা কলেজটি সাতক্ষীরা থেকে ৮/৯ কিলেমিটার দূরে উত্তরে বাণিজ্যিক মোকাম ঝাউডাঙ্গার অণতিদূরে অত্যন্ত মনোরম পরিবেশে কালের সাক্ষী হয়ে ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব পাশে ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের বিহারীনগর মৌজায় দন্ডায়মান হয়ে আছে। শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ প্রশাসনিক যত সম্মানীত ব্যক্তিবর্গ অত্র কলেজে এসেছেন.. তারা সকলেই প্রতিষ্ঠানটির নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে মুদ্ধ হয়েছেন। তারা খুশী হয়েছেন কলেজের সার্বিক প্রশাসনিক কর্মকান্ডে।

অত্র কলেজের প্রতিষ্ঠাতা হিসাবে বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের কৃতিসন্তান মোহনপুরের গৌরব জনাব এস,এম শওকত হোসেনের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। একইভাবে ঝাউডাঙ্গা অঞ্চলের মানুষ অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে চিরকাল মনে রাখবে ঝাউডাঙ্গা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের কথা।

s ২০০২ সালের ১ মে অত্র প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম এম.পি.ও ভুক্তি হয়। ২০০৬ সালের ২৫ জুন ডিগ্রী পাস কোর্স পর্যায়ে প্রথম অধিভুক্তি লাভ করে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিভাগে ইতিহাস, ইসলামের ইতিহাস, পৌরনীতি, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, যুক্তিবিদ্যা, ইসলাম শিক্ষা, ভুগোল, কম্পিউটার, সংস্কৃত, কৃষি শিক্ষা, আরবী সাহিত্য, গার্হস্থ অর্থনীতি, বাণিজ্য বিভাগে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, সাচিবিক বিদ্যা, ব্যবসায় উদ্দ্যোগ, ব্যবহারিক ব্যবস্থাপনা বিজ্ঞান বিভাগে পদার্থ বিদ্যা, রসায়ন বিদ্যা, জীব বিদ্যা, গণিত ডিগ্রী পাস কোর্স পর্যায়ে বি.এ কোর্সে ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, ইসলাম শিক্ষা, ভূগোল এবং বি,এস,এস কোর্সে সমাজ বিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্র বিজ্ঞান ভর্তির অনুমতি আছে।

বর্তমানে অত্র প্রতিষ্ঠানে প্রায় ১৩০০ ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে এবং ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাসের হার ৮৩.৭৬%

ঝাউডাঙ্গা কলেজের বর্তমান পরিসংখ্যান 

শিক্ষক কর্মচারী বৃন্দ

শিক্ষাক-শিক্ষীকা ৮৯ জন।

আফিস সহকারী ০৪ জন।

পিয়ণ ০৯ জন।

ঝাড়ুদার ০১ জন।

মালি ০১ জন।

নৈশ প্রহরী ০১ জন।

সর্ব মোট শিক্ষাক কর্মচারির সংখ্য ১০৪ জন।

ছাত্র -ছাত্রী

এইস,এস,সি প্রথম বর্ষের ছাত্র-ছাত্রী ৩৯৯ জন।

এইস,এস,সি দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রী ২৮৬ জন।

ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র-ছাত্রী ৪৭ জন।

ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রী ৫২ জন।

ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রী ৩৫ জন।

অনার্স প্রথম বর্ষের ছাত্র-ছাত্রী ১০০ জন।

অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রী - জন।

অনার্স তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রী - জন।

অনার্স চতুর্থ বর্ষের ছাত্র-ছাত্রী - জন।

অন্যন্ন - জন।

সর্ব মোট ছাত্র-ছাত্রীর সংখ্য ৮১৯ জন।